৬ জানুয়ারি ২০১৩ - ০৮:৪৮

কারবালা শহরের উত্তর দিকের প্রবেশমুখে এক গাড়ী বোমা বিস্ফোরণে ৪ ব্যক্তি শহীদ এবং অপর ২০ জন আহত হয়েছে। গত বৃহস্পতিবারও কারবালা হতে আরবাঈনের আযাদারীর অনুষ্ঠান শেষে যায়েরদের ফেরার পথে এক গাড়ীবোমা বিস্ফোরণে ২০ জন যায়ের শহীদ হন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : কারবালা শহরের উত্তর দিকের প্রবেশমুখে এক গাড়ী বোমা বিস্ফোরণে অন্তত ৪ ব্যক্তি শহীদ এবং অপর ২০ জন আহত হয়েছেন।

এদিকে গত বৃহস্পতিবারও (৩রা জানুয়ারী) ইমাম হুসাইন (আ.) এর আরবাঈনের (চল্লিশার) অনুষ্ঠানের আযাদারীতে অংশগ্রহণ পর কারবালা হতে যায়েরদের (যেয়ারতকারীগণ) ফেরার পথে এক গাড়ীবোমার বিস্ফোরণে কমপক্ষে ২০ ব্যক্তি শহীদ হন।

উল্লেখ্য, চলতি বছরে হযরত ইমাম হুসাইন (আ.) এর চল্লিশার আযদারীতে অংশগ্রহণ করতে সমগ্র ইরাক ও বিশ্বের বিভিন্ন দেশ হতে ১ কোটি ৭০ লক্ষাধিক আহলে বাইত (আ.) এর ভক্ত কারবালা শহরে সমবেত হন।

এ অনুষ্ঠানের সবচেয়ে চোখে পড়ার মত বিষয়টি হচ্ছে, যায়েররা মূলতঃ প্রায় ১০০ কিলোমিটার পথ পায়ে হেটে পাড়ী দিয়ে কারবালা শহরে পৌঁছান। চলতি বছর এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশসহ পারস্য উপসাগরীয় অঞ্চলের ৭ লক্ষ ৫০ হাজার যায়ের পায়ে হেটে নাজাফ-এ আশরাফ হতে কারবালায় পৌঁছান।#